শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াইলের মধুমতি নদী থেকে অ/জ্ঞাত নারীর ম/রদেহ উদ্ধার করছে নৌ-পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৫৪ Time View

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে বড়দিয়ে নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধার হওয়া ওই নারীর আনুমানিক বয়স ৩০-৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার কোটাখাল ইউনিয়নের কোটাখোল খেয়াঘাটে মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে লোহাগড়া উপজেলার কোটাখোল খেয়াঘাট এলাকায় মধুমতি নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওই নারীর আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোন এলাকা থেকে মরদেহটি নদীতে ভেসে এসেছে।
এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin