রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দু/র্ঘটনা: পদ্মায় তলিয়ে যাওয়া ৪৫ জন নি/খোঁজ, ১৪ জনের ম/রদেহ উ/দ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২০৩ Time View

হেলাল শেখঃ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভয়াবহ নৌ-দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। এতে অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ হয়, এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৫ টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরির পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায় এবং মুহূর্তেই তলিয়ে যায়। ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’সহ ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেন। ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা সম্ভব হলেও এখনো বহু যাত্রী নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কয়েকজন আহত যাত্রীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, বাসটিতে মোট ৫৬ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।

এ দুর্ঘটনাস্থলটি গভীর হওয়ায় উদ্ধারকাজে জটিলতা তৈরি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে চারজনের মরদেহ উদ্ধারের পরে আরও ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অন্তত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে জোর তৎপরতা চলছে। সময় যত গড়াচ্ছে, স্বজনদের উদ্বেগ ও আহাজারি ততই বাড়ছে।
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin