বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

আইন সহায়তা জো/রদারে গুরুত্বারোপ-সহকারী অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বাগেরহাট জেলা ফোরাম চট্টগ্রামের মতবিনিময়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১২৬ Time View

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ মনিরুজ্জামানের সঙ্গে বাগেরহাট জেলা ফোরাম চট্টগ্রামের নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ, প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধীন কলসি দিঘির পাড়স্থ বাদামতলায় অবস্থিত অ্যাডভোকেট মোঃ জাহিদুল ইসলামের চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এম. নজরুল ইসলাম খানের সঞ্চালনায় এবং গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাগেরহাট জেলা ফোরাম চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠাতা সদস্য, সচিব/সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য দেন সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ জাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক মোঃ হোসেন, মোঃ জহির উদ্দিন, সিকদার মোঃ আলতাফ হোসেন, মোঃ রেজাউল ইসলাম মল্লিক, মোহাম্মদ নাজমুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, মোহাম্মদ আজমল হোসেন মিলন, মোঃ হাসান শরীফ, মোঃ সজিব মোল্লা, মোহাম্মদ রাসেল মোল্লা, এম.আই. রিদওয়ান, মোঃ ছগির, মোহাম্মদ রফিকুল ইসলামসহ অনেকে।

সভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ মনিরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, সাধারণ মানুষের জন্য আইনগত সহায়তা সহজলভ্য করা সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে আইনগত পরামর্শ ও সহযোগিতা প্রদান করে আসছেন। মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও ন্যায়ের পক্ষে থেকে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin