বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Title :
নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহ/ত ২ দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজী ইউএনও’র কাছে লিখিত অ/ভিযোগ গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন স/রঞ্জাম সংযোজন বানারীপাড়ায় আদালতের নিষেধা/জ্ঞা অমা/ন্য করে বিরোধীয় জমির ধান কাটার অ/ভিযোগ লালমনিরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আদিতমারী সরকারী কলেজ চ্যা/ম্পিয়ন বাকেরগঞ্জে জনতার হাতে অটো চো/র আ-টক ‎গৌরনদীতে ইউএনও’র সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সা/ক্ষাৎ ময়মনসিংহ সদরে ঘাগড়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মিলন বহি/ষ্কার,-এলাকায় মিষ্টি বিতরণ যশোরের শার্শায় ২ হাজার পিস ইয়া-বাসহ নারী মা-দক কা-রবারি আ-টক রায়গঞ্জে অটো চালকের গ-লাকাটা লা-শ উ-দ্ধার

বাবুগঞ্জে রাজার বের খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩০ Time View

মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধি।

সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রাজার বের খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. জয়নুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব সুলতান আহমেদ খান এবং সদস্য সচিব জনাব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাবা আসমা উল হুসনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক সামসুল আলম ফকির, আলমগীর হোসেন স্বপন, দুলাল চন্দ্র সাহা, নজরুল ইসলাম বাদশা, মোস্তাফিজুর রহমান ফারুক, আহবায়ক কমিটির সদস্য রাজন সিকদার, আবদুল মালেক সিকদার, মোশারফ হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আকিব হোসেন ইমরান, সদস্য সচিব ইয়াসির আরাফাত মৃধা, যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন, শ্রমিকদল নেতা মান্নান হাওলাদার প্রমুখ। বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নানান শ্রেণিপেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বরিশাল। এই উদ্যোগের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin