বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

পাবনার মালঞ্চি-রূপপুর আত্রাই নদীর ওপর নির্মিত ব্রীজটি বর্তমানে মারাত্মক ঝুঁ-কিপূর্ণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১২১ Time View

হেলাল শেখঃ পাবনা জেলার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের কদিম মালঞ্চি বাজার পাড়া এলাকায় আত্রাই নদীর ওপর নির্মিত মালঞ্চি-রূপপুর ব্রীজটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থেকে এখন কার্যত মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয়দের দাবি, ব্রীজটির দুই পাশ ভেঙে গেছে, বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং যাতায়াতের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রীজ পারাপার করছে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহন।

এ বিষয়ে বিএনপি নেতা ছালাম মন্ডল বলেন, “বিগত স্বৈরাচার সরকারের সময় ব্রীজটির দুই পাশ ভেঙে গেলেও কোনো সংস্কার কাজ করা হয়নি। এতে করে মানুষের ভোগান্তি দিন দিন বেড়েছে। বর্তমানে বিএনপি সরকার গঠন করেছে, বিষয়টি এমপি মহোদয়কে জানানো হয়েছে এবং দ্রুত সংস্কার কাজ শুরু হবে বলে আশা করছি।”
স্থানীয়রা দ্রুত ব্রীজটি সংস্কার অথবা নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, যে কোনো সময় এই ব্রীজে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই দেরি না করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin