শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :-
নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী গৌরনদীতে মা/দক প্রতি/রোধে ভূমিকা রাখায় আইন শৃং/খলা কমিটির সভায় সম্মননা প্রদান ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি সুজানগরে ব্র‍্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশি-ক্ষণ অনুষ্ঠিত মহেশপুরে চো-রাইপথে দেশে ফে-রার সময় বিএসএফের রাবার বুলেটে আহ/ত যুবক, যশোর হাসপাতালে ভর্তি ‎পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভর/সা গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খ/ননের অভিযোগ – স্থানীয়দের চ/রম ক্ষো/ভ প্রকাশ, পাইকগাছায় অ/স্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অ/র্থদণ্ড গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বি-তরণ

আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৪৮ Time View

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। শ্রদ্ধা ভরে জাতি স্মরণ করবে তাদের ইতিহাসের সূর্যসন্তানদের। ১৯৭১ সালের এই দিনে শুরু হয় মহান স্বাধীনতার যুদ্ধ। এরপর বহুল আরাধ্য স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকার জন্য বাঙালি জাতি দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম করে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে।

২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদাররা আক্রমণ করে নিরস্ত্র বাঙালিদের ওপর। ২৬ মার্চের প্রথম প্রহরেই প্রতিরোধ গড়ে তোলে বাঙালিরা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের শেষে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে বাঙালিরা। বিশ্বের বুকে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যসন্তানদের স্মরণের জন্য পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সম্মিলিত প্রয়াসে শ্রদ্ধা জানাতে আসবে লাখো মানুষ। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে সেখানে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আজ ভোরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।

এছাড়া, আজ সকাল ৯টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এবারের কুচকাওয়াজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত। জাতীয় প্যারেড গ্রাউন্ডের ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর গেট দিয়ে সাধারণ দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। দর্শনার্থীদের ব্যাগ না বহন করার অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin