সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গ/ণধর্ষণ,প/লাতক এক আসামি গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১১৪ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী মোসাদ্দেক খান (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

সোমবার (২৩ মার্চ ২০২৬) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির। এর আগে, একইদিন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ছিনচিনা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোসাদ্দেক খান (২৫) ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া দরগারপাড় এলাকার মৃত রবিউল খানের ছেলে।

র‌্যাব জানায়, গত ২৪ জানুয়ারি রাত সোয়া ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার জনৈক রাজ্জাক মিয়ার ভাড়া বাসায় ভিকটিম সোনিয়া আক্তারের (ছদ্মনাম) কক্ষের সামনে গিয়ে নিজেকে বাড়ির ম্যানেজার পরিচয় দিয়ে দরজায় নক করেন মোসাদ্দেক। এ সময় তার সাথে আরও ছয়জন অবস্থান করেন। সোনিয়া আক্তারের (ছদ্মনাম) স্বামী সরল বিশ্বাসে রুমের দরজা খুলে দিলে মোসাদ্দেক ও অন্য ছয়জন তাদের রুমে প্রবেশ করেন এবং সোনিয়া ও তার স্বামীকে ভুয়া স্বামী-স্ত্রী বলে অবহিত করে তাদের কাবিননামা দেখতে চান। তখন সোনিয়া তাদের বিয়ের কাবিননামা তার মায়ের কাছে রয়েছে বললে আসামীরা তাদের কথার কর্ণপাত না করে স্বামীকে জোরপূর্বক ঘরের এককোণে আটকে রেখে ভিকটিমের হাত মুখ চেপে ধরে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে ভোররাত ৪টার দিকে আসামীরা কৌশলে পালিয়ে যান।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বলেন, গ্রেফতার মোসাদ্দেক উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভিকটিম সদ্য বিবাহিত। সে তার বাবা মায়ের সাথে উক্ত ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। বিবাহের পর হতে তার স্বামী মাঝে মাঝেই তাদের ভাড়া বাসায় আসা যাওয়া করতো। গ্রেফতার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরসহ তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অদূর ভবিষ্যতে এরুপ গণধর্ষণকারীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোরালো অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin