শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Title :
তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট স/ম্পন্ন গোদাগাড়ীর পিরিজপুর এগ্রো ফার্ম ড্রাগন চাষে সফল রাজশাহীতে বাঁশ ও বাঁশ শিল্প বি/লুপ্তির পথে নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্র/তারণা, গ্রে/ফতার ৪ বর্তমান সরকারকে ফ্যা/সিবাদী শাসনের ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার পীরগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বসত ঘরে ঢুকে চোখে খোঁ-চা দিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালালো চো-র সেবায় স্বচ্ছতা- অফিসকে দা-লাল মুক্ত করতে কাজ করছেন ত্রিশালের মঠবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহ সদরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন – সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন

স্বচ্ছ ও দুর্ণী-তিমুক্ত জেলা পরিষদ গড়তে সকলের সহযোগীতা চান প্রশাসক প্রিন্স

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪১ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নব নিযুক্ত প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।

মঙ্গলবার (২৪ মার্চ)সকালে জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে বিদায়ী প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী জিয়াউল বাসেতের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রিন্স বলেন, প্রশাসকের দায়িত্ব কোনো ব্যক্তিগত প্রাপ্তি নয়; বরং জনগণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করার একটি সুযোগ।

তিনি বলেন, জেলা পরিষদের এই দায়িত্বকে তিনি ব্যক্তিগত ক্ষতিপূরণ হিসেবে নয়, বরং জনকল্যাণের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চান।

জেলার অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়নে কাজ করা হবে এবং জনগণের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, নাগরিক সেবাকে সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে জেলা পরিষদের প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। জনগণের আস্থা অর্জনই হবে এই প্রশাসনের প্রধান লক্ষ্য।

তিনি আরও উল্লেখ করেন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রতিটি কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। জেলাবাসীর কল্যাণে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুশাসনভিত্তিক পরিষদ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স

নবনিযুক্ত প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনগণের আস্থা অর্জনের জন্য সেবার মান উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ কামরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু ওয়াহাব আকন্দ এমপি, লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার, বিদায়ী প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী জিয়াউল বাসেত, ময়মনসিংহ জজ কোর্টের পিপি এডভোকেট আনোয়রুল আজিজ টুটুল, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমজাদ আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম প্রমুখ।

আলোচনা পর্ব শেষে জেলা পরিষদের প্রশাসক হিসাবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin