সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা ইয়া/বাসহ মা/দক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সো/র্পদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২০৪ Time View

কে এম সোয়েব জুয়েল।
গৌরনদী প্রতিনিধি ঃ গোপন সংবাদের ভিত্তিত্বে মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে আটকের পর স্থানীয় শত শত লোকের উপস্থিতিতে তল্লাশী চালিয়ে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে ওই মাদক ব্যবসায়ীকে থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন ইউনিয়ন বিএনপির আহবায়ক।

এ ঘটনায় থানা পুলিশ বাদি হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী আলাউদ্দিন হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের চর কুতুবপুর এলাকার।

বিএনপি নেতার মাদক বিরোধী এ উদ্যোগে সর্বত্র ব্যাপক প্রশংসা ছড়িয়ে পরেছে। নলচিড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ মো. জামাল উদ্দিন ফকির জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিত্বে ২৩ মার্চ দুপুরে চর কুতুবপুর এলাকার রাসেদ খানের পরিত্যক্ত বসত ঘরের সামনে স্থানীয় যুব সমাজকে সাথে নিয়ে এক ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করা হয়।

এরপর শত শত মানুষের উপস্থিতিতে ওই যুবকের দেহ তল্লাশী চালিয়ে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিয়ে আটককৃত মাদক ব্যবসায়ী আলাউদ্দিন হাওলাদারকে পুলিশের কাছে সোর্পদ করা হয়।

বিএনপি নেতা জামাল উদ্দিন ফকির আরও জানিয়েছেন, আমাদের রাজনৈতিক অভিভাবক স্থানীয় সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার এ ঘোষণাকে শতভাগ সফল করতে মাদক মুক্ত সমাজ গঠনে আমরা দলের নেতাকর্মীদের নিয়ে সর্বদা কাজ শুরু করেছি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, আটককৃত মাদক ব্যবসায়ী আলাউদ্দিন হাওলাদার পিঙ্গলাকাঠী গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে। তার (আলাউদ্দিন) বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

ওসি আরও জানিয়েছেন, ৫৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলাউদ্দিন হাওলাদারকে গ্রেপ্তারের ঘটনায় থানার এসআই মিটুল কুমার কুন্ডু বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরবর্তীতে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin