রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ আমেরিকায় ট্রাক চা/পায় বাংলাদেশী ব্যবসায়ী নিহ/ত ফেসবুকে মি/থ্যা তথ্য ও অ/পপ্রচারের তীব্র প্রতি/বাদ জানালেন প্রবাসী রাজ্জাক বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র

ড্রেজার নয় শ্রমিক দিয়ে খাল খনন করতে হবে পানি সম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২৪৭ Time View

মো: বাবুল হোসেন পঞ্চগড়:
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ড্রেজার নয় শ্রমিক দিয়ে এই খাল খনন করা হবে। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। মন্ত্রণালয়ের মিটিং এ বার বার এ কথা হয়েছে আমরা মানুষকে আর ঢাকা মুখি করতে চাইনা। আমার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ড্রেজার দিয়ে কাজ করলে লাগবে ৫ লক্ষ আর শ্রমিক দিয়ে করলে লাগবে ৭ লক্ষ। একটু বেশি টাকা লাগে লাগুক তবুও মানুষের কর্মসংস্থান হোক।

দেশব্যাপী নদী, নালা,খাল জলধার খনন ও পুনঃখনন কর্মসূচীর আওতায় মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন পৌরসভা এলাকার ঝিনাইকুড়ি খাল পুনঃখনন কাজ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে মাটি কেটে ও বৃক্ষ রোপণ করে শুভ উদ্বোধন ঘোষণা করার সময় এসব কথা বলেন।

তিনি বলেন, আমারা টাকাটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা একজনকে ধনী বানাতে চাই না। আমরা ১ শ জনকে জীবন জীবিকা ও বাসস্থান আর কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে চাই। স্বাবলম্বী করতে চাই। এটাই আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর যা বলেছেন তা বাস্তবায়ন করবেন। আমি আশা করবো দল মত ধর্ম বর্ণ বাদ দিয়ে আমরা সবাই সবার স্বার্থে সহায়তা করবেন আমাকে সহায়তা করবেন আপনার জন্য আর সন্তানের ভালো থাকার জন্য এটা করা দরকার।

পানি সম্পদ বিভাগ সুত্রে জানাগেছে, প্রায় ৪০ লক্ষ ব্যায়ে ২.৭০০ কিলোমিটার খাল খননের কাজ শুরু করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন সার্কেল (এসি) কৃষ্ণ কমল সরকার, পুলিশ সুপার রবিউল ইসলাম, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin