সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রতিটি নাগরিকের ব্যাংক হিসাব নিশ্চিত করতে বাজেটে উদ্যোগ: প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৭৯ Time View

মোঃ বাবুল হোসেন   পঞ্চগড়: প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের ব্যাংক হিসাব নিশ্চিত করতে আগামী বাজেটে সরকার পদক্ষেপ নেবে। এর মাধ্যমে সরকারি সকল সুবিধা সরাসরি উপকারভোগীর কাছে পৌঁছাবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি এখন জাতীয় অঙ্গীকারে পরিণত হয়েছে। অতীতে অনেক ক্ষেত্রে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হয়েছেন, কিন্তু ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সেই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর বাজারে ব্যাংকের জায়গা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

ড. তিতুমীর জানান, ভবিষ্যতে ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড, ওয়ান ডিজিটাল পোর্টফোলিও বাস্তবায়ন করা হবে। এতে নাগরিকরা কিউআর কোড ব্যবহার করে লেনদেন করতে পারবেন এবং নগদ অর্থ বহনের প্রয়োজন কমে যাবে।

তিনি আরও জানান, দেশের প্রায় ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষক কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা ১০টি সেবা পাবেন। প্রাথমিকভাবে প্রি-পাইলট পর্যায়ে অংশগ্রহণকারী কৃষকদের আড়াই হাজার টাকা প্রণোদনা দেওয়া হবে।

তিনি বলেন, এটি কোনো দাতব্য সহায়তা নয়, বরং কৃষকদের অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ। কৃষকদের মর্যাদা ও স্বীকৃতি দিতে সরকার বদ্ধপরিকর।

আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) থেকে কৃষক কার্ড কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। দেশের ১১টি স্থানে এই কর্মসূচি চালু হবে এবং ধাপে ধাপে সারাদেশে বিস্তৃত করা হবে।

ড. তিতুমীর বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, বীজ-সারসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ এবং সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদানের জন্য সরকার কাজ করছে। একই সঙ্গে খাল খনন, পুনঃখনন ও নদী দখলমুক্ত করার কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি জানান, সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কৃষিঋণের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে, যা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin