বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

দীর্ঘ ছুটিতেও পরিবার পরিকল্পনা বিভাগের সকল জ/রুরী কার্যক্রম চলমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৩৫৮ Time View

আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃ

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটাচ্ছে দেশবাসী। ঈদুল ফিতরের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে ৭ দিন ছুটি চলছে। এ দীর্ঘ ছুটির মাঝেও গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. তারিকুল ইসলাম ও সহকারি পরিচালক (প.প) মোছা. মাহবুববা খাতুন-এর সার্বিক তত্ত্বাবধানে সচল গাইবান্ধা সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম চলমান। গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নেই সক্রিয় পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম। উপজেলার ঘাগোয়া ইউনিয়ের ঘগোয়া গ্রামের দুই নব দম্পতির সাথে কথা হয়। তিনি ছুটির মাঝে ইনজেকশন গ্রহণ করেন।
গাইবান্ধা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ.দা.) মো. বাদশা আলম সরকার-এর সহিত যোগাযোগ করা হলে তিনি জানান, ছুটির মাঝে সহকর্মীদের তথ্য মতে অত্র উপজেলায় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ না থকায় বিতরণ সম্ভব হয়নি। তবে অন্যান্য সেবা সমূহ চলমান রয়েছে। তাছাড়া কুপতলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২ জন,বল্লমঝাড়ে ২ জন,ঘাগোয়ায় ১ জনসহ মোট ৫ জনকে স্বাভাবিক প্রসব সেবাসহ ৫ জনকে পিএনসি ও এএনসি ৪ জন রোগীকে সেবা প্রদান করা হয়। পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে কাউন্সিলিং করা হয় ৫০ জনকে।

উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সকল সহকর্মী আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন এবং আগামীতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin