সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

কোটালীপাড়ায় পানিতে ডু/বে শিশুর মর্মা/ন্তিক মৃ/ত্যু, ঈদের আনন্দ মুহূর্তেই শো/কে পরিণত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১১২ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাহিম শাহ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঈদের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই যেন বিষাদে পরিণত হয়েছে।

রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার কাশাতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম শাহ সোনাটিয়া গ্রামের সাদ্দাম শাহ’র ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন উপলক্ষে সাদ্দাম শাহ’র বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ষটঞসময় বাড়ির সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। দুপুরের দিকে হঠাৎ মাহিমকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশের পুকুরে শিশুটিকে দেখতে পান তার বাবা সাদ্দাম শাহ। পরে তাকে উদ্ধার করে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশী সজিব খলিফা জানান, “খুব দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।”
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ যেন মুহূর্তেই পরিণত হয়েছে বেদনাময় স্মৃতিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin