বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :-
চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন

দুই হ/ত্যা মামলার পলাতক আ/সামি রাঙ্গুনিয়ায় গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২৫১ Time View

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পৃথক দুইটি হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই আসামির গ্রেফতারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা নিশ্চিত হয় যে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার একটি পুরোনো হত্যা মামলা (মামলা নং-০৪(১০)৯৯ ইং,
ধারা-৩০২/১০৯/৩৪) এবং রাঙ্গামাটির কাউখালী থানার আরেকটি হত্যা মামলা (মামলা নং-০৩, তারিখ-২৬/০৭/২০১৩, ধারা-৩০২/১০৯/৩৪)-এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আব্দুল কুদ্দুছ ওরফে কুদুরুস রাঙ্গুনিয়া এলাকায় অবস্থান করছে।

এই তথ্যের ভিত্তিতে গত ১৫ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল রাঙ্গুনিয়া থানাধীন পাহাড়তলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কৌশলগত অবস্থান গ্রহণের পর তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুছ (৩৫) রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ওস্তাপাড়া এলাকার মৃত মোঃ হোসেন ওরফে বাঁচা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একাধিক হত্যা মামলার আসামি হওয়ায় তাকে গ্রেফতারের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছিল। তার গ্রেফতারের মাধ্যমে সংশ্লিষ্ট মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৭ জানিয়েছে, অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং যেকোনো পলাতক আসামিকে আইনের আওতায় আনতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin