সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

গোপালগঞ্জে আবহাওয়া অনুকূলে থাকলে পৌর ঈদগাহ মাঠে সকাল ৮ টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১১৩ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক এবং অনুকূলে থাকলে ইনশাআল্লাহ ঈদুল ফিতর-২০২৬ এর প্রথম জামাত পূর্বনির্ধারিত সকাল
৮ টায় পৌর ঈদগাহের মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

এ বিষয়ে জেলা প্রশাসকের ভেরিফাইড ফেসবুক আইডিতেও বিষয়টি নিশ্চিত করে পোস্ট দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও গত দুই দিন বজ্রসহ ব্যাপক ঝড়- বৃষ্টি হওয়ায় গোপালগঞ্জ পৌরসভার বাস্তবায়নে পৌর ঈদগাহ মাঠে ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়। এর ফলে পূর্ব নির্ধারিত ঈদের জামাত সেখানে অনুষ্ঠানের বিষয়ে খানিকটা অনিশ্চয়তা দেখা দেয়। পরে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ-জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, পৌর প্রশাসক এস এম তারেক সুলতান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, পৌর নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় পৌর ঈদগাহ মাঠ সরেজমিনে পরিদর্শন করেন। পরে উক্ত ঈদগাহ মাঠে ঈদের প্রধান ও প্রথম জামাত পূর্ব নির্ধারিত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে বলে যাবতীয় প্রস্তুতি পুনরায় সম্পন্ন করার নির্দেশ দেন। যদিও বা এ সংক্রান্তে গোপালগঞ্জ জেলা প্রশাসকের ভেরিফাইড আইডি থেকে বিস্তারিত উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। আইডিতে শেয়ার করা পোস্টটি নিম্নে হুবহু তুলে ধরা হলো…..

সম্মানিত সুধী
ঈদ মোবারক।

আগামীকাল গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮.০০ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮:২০ টায় থানা পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এবং তৃতীয় জামাত সকাল ৮:৪০ টায় ছালেহা কামিল মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

আবহাওয়া অনুকূলে না থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৮:০০ টায় গোপালগঞ্জ কোর্ট মসজিদ ও কেন্দ্রীয় মডেল মসজিদে অনুষ্ঠিত হবে এবং সকাল ৮:৩০ হতে ৯:০০ ঘটিকায় অন্যান্য মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বিগত বছরের ন্যায় গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে।

ধন্যবাদ।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin