সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন এফডি পার্টির প্রেসিডেন্ট প্রফেসর ড এ আর খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৪৩ Time View

স্টাফ রিপোর্টারঃ
ফেডারেল ডেমোক্রেটিক পার্টির – (এফডি পার্টির) প্রেসিডেন্ট ও ঢাকার বনানীস্থ কামাল আতাতুর্ক এভিনিউ এ অবস্থিত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড.এ আর খান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দলটির সকল কর্মী সমর্থক ও
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন।

বুধবার (১৮মার্চ) ফেডারেল ডেমোক্রেটিক পার্টির
দপ্তর সম্পাদক স্বাক্ষরিত পাঠানো এক বিবৃতিতে প্রফেসর ড এ আর খান সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বাণীতে ড.এ আর খান বলেন, পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জীবনে সৌহার্দ, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর সবার মাঝে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়।

প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি, মাহে রমজানের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা গ্রহণ করে আগামী দিনে
ফেডারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের এই পবিত্র মুহূর্তে অসহায়, দুস্থ ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে তাদের মুখে হাসি ফোটাই।

ঈদের এই আনন্দময় উৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে সবাই মিলে ঈদের খুশিকে ভাগাভাগি করে নেওয়ার আহবান জানিয়ে তিনি সকলের জীবন ঈদের দিনের মতোই রঙিন হোক এমন প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin