বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

বানারীপাড়া বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা

নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৩৬ Time View

বানারীপাড়া উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বানারীপাড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা। শুভেচ্ছা বার্তায় রিয়াজ আহমেদ মৃধা বলেন দেশজুড়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে এসেছে এই পবিত্র দিন। ঈদ উপলক্ষে ইতিমধ্যে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় রিয়াজ মৃধা আরও বলেন, ঈদুল ফিতর আমাদের মধ্যে সম্প্রীতি,সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। রমজানের শিক্ষা ধারণ করে সমাজে শান্তি,ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ইতিমধ্যে ঈদুল ফিতর উদযাপন কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। গ্রামাঞ্চলেও ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে। অনেকেই পরিবারের সঙ্গে সময় কাটাতে গ্রামে ছুটে এসেছেন। শিশু-কিশোরদের মাঝে নতুন পোশাকের আনন্দ আর বড়দের মধ্যে মিলনমেলা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।

আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সকলে নির্বিগ্নে এবার ঈদুল ফিতর উদযাপন করবেন।

সব মিলিয়ে,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বানারীপাড়াবাসী একে অপরের প্রতি ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবেন বলে আশা ব্যক্ত করেছেন। এই আনন্দময় দিনে সকলের জীবন ভরে উঠুক সুখ,শান্তি ও সমৃদ্ধিতে এমন প্রত্যাশাই ব্যক্ত করে তিনি সকলকে ঈদের মোবারকবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin