রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোল্ড স্টোরে মা-দকের আ-খড়া, ট্যাপেনটাডলসহ গ্রে-প্তার-৭ আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রে-প্তার আমরা পুলক চ্যাটার্জী মৃ-ত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লা-শ উদ্ধার বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলা হবে শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির পৃথক অভি-যান: মা-দকসহ আ-টক ১, ৬০০ বোতল ভারতীয় সি-রাপ উদ্ধার ডিসি কাজী শহিদুল ইসলামের ম-হানুভবতা ‎পাইকগাছায় ডে-ঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃ-ত্যু ‎পাইকগাছায় পাটের চেয়ে পাটকাঠির চাহিদা বেশি ‎পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

ধামইরহাটে ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির উদ্যোগে পবিত্র কোরআন শরীফ ও নগদ অর্থ বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২০৩ Time View

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে রাজধানী ঢাকায় বসবাসরতদের প্রাণের সংগঠন, ‘ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতি’র উদ্যোগে পবিত্র কোরআন শরীফ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ বেলা ১১ টায় ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার স্মার্ট ক্যাম্পাসে উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ১৫০টি কোরআন শরীফ ও দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন নওগাঁ-২ আসনের জামায়াতের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। ‘ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতি’র সভাপতি সামসুজ্জোহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী মোর্শেদ বাবু’র সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল, আইডিয়াল মাদ্রাসার চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম, পরিচালক প্রশাসন আবু বকর সিদ্দিক, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জনি, অর্থ সম্পাদক ইলিয়াস হুসাইন, সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাংকার আবু তাহের প্রমুখ।
‘ঢাকাস্থ-ধামইরহাট উপজেলা সমিতি’র সভাপতি সামসুজ্জোহা বলেন, ‘সমিতির পক্ষ থেকে পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে ১৫০ পিস পবিত্র কোরআন শরীফ উপজেলার বিভিন্ন মসজিও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৩ জন দুস্থকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতে সমিতির পক্ষ থেকে আরও বড় পরিসরে এবং ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে।’

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin