বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

ধামইরহাটে এআরআই সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক ৫০০ পরিবারে ঈদ বস্ত্র বি/তরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৭৬ Time View

আবুল বয়ান, ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এআরআই সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক ৫০০ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ সকাল ১০ টায় লক্ষণপাড়া মাদ্রাসা মাঠে আড়ানগর, উমার, পাটিচরা ও ঘোষনগর ইউনিয়নের ৩৫ গ্রামের ৫০০ অসহায় নারী পুরুষকে শাড়ি ও পাঞ্জাবী বিতরণ করেন এআরআই সোস্যাল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা তরুণ যুব সংগঠক মোঃ আবু রাশেদ ইমাম। সংগঠনের সমন্বয়ক মো. নাইম হোসেনের সঞ্চালায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়ানগর ইউপি’র প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউপি সদস্য গোলাপবানু, সংগঠনের সহ সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক সাবিত হোসেন, সদস্য জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল মালেক, সহ সভাপতি আবুল বয়ান মোঃ আব্দুজ্জাহের, সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা স্বপন, সাংবাদিক উজ্জল হোসেনসহ সংগঠনের শতাধিক তরুণ সদস্যবৃন্দ।
এআরআই সোস্যাল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃ আবু রাশেদ ইমাম জানান, ঈদ-মানে খুশি-ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ ধনী-গরীব ও ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলকে সাথে নিয়ে উদযাপন করতে চাই, সেই লক্ষে শতাধিক সদস্য ও স্বেচ্ছসেবকের মাধ্যমে তালিকাভুক্ত অসহায়দের এই ঈদ বস্ত্র বরাবরের মতোই এবারও বিতরণ করা হয়, আগামীতে আরও বড় পরিসরে করা হবে।’

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin