সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

তিস্তা নদীতে অ-বৈধ পাথর ও বালু উত্তোলনে বাধা:পুলিশ,সাংবাদিক, আনছার সহ ইউপি চেয়ারম্যানের ওপর হা-মলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৫১ Time View

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ১৯ মার্চ বৃহষ্পতিবার নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে সিক্স সেলেন্ডার  মেশিন ব্যবহার করে অবৈধ ভাবে বালু, পাথর  উত্তোলনে প্রতিবাদ ও বাধা দেওয়াকে কেন্দ্র করে ৯নং টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন,

দুর্বৃত্তের দেশীয় অস্ত্র দিয়ে ইউপি চেয়ারম্যান৷ কে গুরুতর আঘাত করে  এমকি পুলিশের গাড়ি  ভাংচুর, পুলিশ,সাংবাদিক,আনছার,সহ  অনেকেই  আহত  হয়েছেন। 

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে একটি চক্র তিস্তা নদীতে অবৈধ ভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছিলো, যা পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে, এ অবস্থায় ৯ নং টেপাখড়িবাড়ী ইউপি    চেয়ারম্যান রবিউল ইসলাম  শাহিন  প্রশাসনের সহযোগিতায় অবৈধ ভাবে পাথর ওবালু উত্তোলন  কার্যক্রম বন্ধের উদ্যোগ নেওয়ার  প্রাক্কালে ঘটনা স্থালে যাওয়ার সময় দুর্বৃত্তরা  সংঘবদ্ধ  হয়ে হামলা চালায়। এতে হামলার শিকার ইউপি চেয়ারম্যান,পুলিশ, গ্রাম-পুলিশসহ সাংবাদিক গুরুতর আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

 অন্যান্যদের মধ্যে  ইউপি চেয়ারম্যানের অবস্থা   বেগতিক হলে সু চিকিৎসার জন্য দ্রুত  রংপুর মেডিকেলে ভর্তি  করা হয়েছে । 

ঘটনাটি মূহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া ফেসবুকে দ্রুত  গতিতে ছড়িয়ে পড়ে।  

এ ধরনের ন্যাক্কারজনক হামলা শুধু একজন জনপ্রতিনিধির ওপর আঘাত নয়, বরং আইন-শৃঙ্খলা ও পরিবেশ রক্ষার প্রচেষ্টার ওপরও আঘাত হয়েছে। 

এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin