রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোল্ড স্টোরে মা-দকের আ-খড়া, ট্যাপেনটাডলসহ গ্রে-প্তার-৭ আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রে-প্তার আমরা পুলক চ্যাটার্জী মৃ-ত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লা-শ উদ্ধার বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলা হবে শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির পৃথক অভি-যান: মা-দকসহ আ-টক ১, ৬০০ বোতল ভারতীয় সি-রাপ উদ্ধার ডিসি কাজী শহিদুল ইসলামের ম-হানুভবতা ‎পাইকগাছায় ডে-ঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃ-ত্যু ‎পাইকগাছায় পাটের চেয়ে পাটকাঠির চাহিদা বেশি ‎পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

র‌্যাব-১২ এর অভিযানে মোট ২৬৪ বোতল ফেন্সিবিলসহ ১ জন মা/দক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২১৩ Time View

প্রেস বিজ্ঞপ্তি।।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে বগুড়া জেলার আদমদীঘি থানা এলাকা হতে ১৯২ বোতল ফেন্সিডিল ও ৭২ বোতল ফেন্সিবিলসহ মোট ২৬৪ বোতল মাদকদ্রব্যসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ১৮ মার্চ ২০২৬ খ্রিঃ রাত্রি ১৯.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “বগুড়া জেলার আদমদীঘি থানাধীন ছাতিয়ানগ্রাম রেলষ্টেশনের দক্ষিন পার্শ্বে নিমাইদীঘি রেল গেইটের মোড়ে জুই স্টোর এর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ১৯২ বোতল ফেন্সিডিল ও ৭২ বোতল ফেন্সিবিল মোট ২৬৪ বোতল মাদকদ্রব্যসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

২। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সোহেল আল জাহান (৪৪), পিতা-মোঃ শাহজাহান সিরাজ, সাং-কুমড়াখালি, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘ দিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বহনপূর্বক স্থানান্তর করে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে ।

৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া জেলার আদমদীঘি থানা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin