শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Title :
বকুল ভুঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের ঢাকা জেলা সভাপতি নি-র্বাচিত লো-ডশেডিং,গ্যাস-তেল সং-কটে বিপ-র্যস্ত জনজীবন: কৃষক থেকে শিক্ষার্থী — সমাধান চায় সবাই সুজানগরে মালচিং পদ্ধতিতে সবজি চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্র/শ্নবিদ্ধ ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহ/ত ১ খাদেমুল ইসলাম খাদেম-এর ছোট বোনের মৃত্যুতে বগুড়া জেলা যুবদলের শো/কবার্তা ধামইরহাটে মা/দক বি/রোধী ঝটিকা অভি/যানে ধান ক্ষেতে উদ্ধার হলো সাড়ে ৬ হাজার লিটার চো/লাইমদ মুন্সীগঞ্জ শিলই ইউনিয়ন মা/দক নির্মুল কমিটি সভাপতি জাকির, সাধারণ সম্পাদক শামীম ওসমান বাকেরগঞ্জে নি-ম্নমানের সামগ্রী দিয়ে সড়ক সংস্কার কাজ করার অ-ভিযোগ কৃষকদের মাঝে হাইব্রিডে বি/প্লব এনেছে হীরা ধান শ/তকে ১ মনের বেশি ফলন

গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে এমপি ডাঃ কে এম বাবরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪৯ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে গোপালগঞ্জ পৌরসভার হল রুমের সম্মেলন কক্ষে এ  অনুষ্ঠান সম্পন্ন হয়। 

গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধ শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। 

ইফতারের আগে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকগণ “জাতির বিবেক ও সমাজের দর্পণ। আপনারা অতীতেও যেমন সত্যের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছেন, আশা করছি  ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন। জেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সাথে বেশি বেশি করে মিডিয়ায় তুলে ধরবেন এতে সাধারণ মানুষ বেশি উপকৃত হবে।” তিনি আরো বলেন সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সঠিক তথ্য উঠে এলে জনগণের সেবায় নিয়োজিত  জনপ্রতিনিধিদের জন্য সেবা প্রদানের বিষয়টি আরো সহজ হবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও স্থানীয় দৈনিক বাস্তব ঘটনার ভারপ্রাপ্ত  সম্পাদক সাজ্জাদ হোসেন হিরা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,  জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), অ্যাডভোকেট কাজী আবুল খায়ের। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবির, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বি এম জুবায়ের হোসেন, বৈশাখী টিভি’র গোপালগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক এস এম মোস্তফা জামান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোঃ তৌফিকুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর এম মাহবুব আলী সোহেল, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াজ উদ্দিন লিপটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি হাসিবুর রহমান হাচিব সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে ইফতারের পূর্বে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় এবং সাংবাদিকদের পেশাগত সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin