বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

পিরোজপুরে সাবেক চেয়ারম্যানের জমি দখলের অ/ভিযোগ, আদালতের রায় উ/পেক্ষার দাবি

আনোয়ার হোসেন
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭০ Time View
0-0x0-0-0#

আনোয়ার হোসেন,
নেছারাবাদ প্রতিনিধি।।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম শহিদুল্লাহ মিয়ার ক্রয়কৃত জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, আদালতের রায় উপেক্ষা করে একটি প্রভাবশালী মহল জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, গত রবিবার ভোর রাত্রে লালমিয়া গংরা আদালতের রায় উপেক্ষা করে ঘর তুলতে যায়। বলদিয়া ইউনিয়নের কাটাখালি মৌজায় প্রায় ১৩ একর ৫৯ শতাংশ জমি দীর্ঘদিন ধরে শহিদুল্লাহ মিয়ার পরিবার ভোগদখল করে আসছে। তবে গত ৫ আগস্টের পর থেকে স্থানীয় লালমিয়া-আনিস গং ওই জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা শুরু করে। এমনকি রাতের আঁধারে সেখানে ঘর নির্মাণের চেষ্টাও করা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।

স্থানীয় শাহনেওয়াজ জানান, তিনি দীর্ঘদিন ধরে ওই জমিতে চাষাবাদ করে আসছেন। হঠাৎ করে লালমিয়া গং জমি দখলের চেষ্টা শুরু করেছে। তিনি দাবি করেন, শুধু এই জমিই নয়, আশপাশের আরও বেশ কিছু জমিও একইভাবে দখল করা হয়েছে।

আরেক ভুক্তভোগী রেনু বেগম অভিযোগ করে বলেন, লালমিয়া ও জাকির দীর্ঘ ৩২ বছর ধরে তার জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছে এবং কোনো সালিশও মানছে না।

এদিকে, শহিদুল্লাহ মিয়ার ছেলে সাইফুল ইসলাম বলেন, তার বাবা বৈধভাবে জমি ক্রয় করেছিলেন এবং দীর্ঘদিন ধরে তারা ভোগদখলে আছেন। কিন্তু লালমিয়া গং আদালতের ৪৪/৪৫ নম্বর রায় অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। তিনি এ বিষয়ে সুষ্ঠু সমাধান কামনা করেন।

তবে অভিযোগ অস্বীকার করে লালমিয়া বলেন, শহিদুল্লাহ চেয়ারম্যান জমি কিনেছেন—এটি সত্য, তবে সেটি অন্য দাগের জমি। তার দাবি, সংশ্লিষ্ট জমি দীর্ঘ ৪০ বছর ধরে তাদের দখলে রয়েছে। বিষয়টি প্রমাণে কাগজপত্র নিয়ে বসার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin