রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোল্ড স্টোরে মা-দকের আ-খড়া, ট্যাপেনটাডলসহ গ্রে-প্তার-৭ আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রে-প্তার আমরা পুলক চ্যাটার্জী মৃ-ত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লা-শ উদ্ধার বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলা হবে শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির পৃথক অভি-যান: মা-দকসহ আ-টক ১, ৬০০ বোতল ভারতীয় সি-রাপ উদ্ধার ডিসি কাজী শহিদুল ইসলামের ম-হানুভবতা ‎পাইকগাছায় ডে-ঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃ-ত্যু ‎পাইকগাছায় পাটের চেয়ে পাটকাঠির চাহিদা বেশি ‎পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

ধামইরহাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন এম.পি এনামুল হক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২০১ Time View

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে ঈদ উপলক্ষে ৩০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদত্ত ঈদ উপহার তুলে দিলেন জামায়াতের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। বুধবার (১৮ মার্চ) বেলা ১১ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুস্থ্য নারীদের মাঝে নতুন শাড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা মো. আতাউর রহমান, জেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহমেদ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা এ. কে এম কাজী ফজলুর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ মুসা, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহবায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব আব্দুর রহমান, উপজেলা ইসলামী ছাত্র শিবির সম্পাদক মো. আব্দুল্লাহ প্রমুখ।
এম.পি এনামুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া নওগাঁ-২ আসনের মোট ৭শত পিস শাড়ির মধ্যে ধামইরহাট উপজেলায় ৩ শত ও পত্নীতলা উপজেলা ৪শত শাড়ি বিতরণ করা হবে।’

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin