শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :-
নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী গৌরনদীতে মা/দক প্রতি/রোধে ভূমিকা রাখায় আইন শৃং/খলা কমিটির সভায় সম্মননা প্রদান ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি সুজানগরে ব্র‍্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশি-ক্ষণ অনুষ্ঠিত মহেশপুরে চো-রাইপথে দেশে ফে-রার সময় বিএসএফের রাবার বুলেটে আহ/ত যুবক, যশোর হাসপাতালে ভর্তি ‎পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভর/সা গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খ/ননের অভিযোগ – স্থানীয়দের চ/রম ক্ষো/ভ প্রকাশ, পাইকগাছায় অ/স্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অ/র্থদণ্ড গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বি-তরণ

জুলাই সনদ বাস্তবায়ন আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে- এড.এটিএম মাহবুব উল আলম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৬৮ Time View

স্টাফ রিপোর্টারঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ময়মনসিংহের অন্যতম অ্যাম্বেসেডর,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার অন্যতম নেতা, এন পি এস গনমাধ্যম মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের বিজ্ঞ আইনজীবি এডভোকেট এটিএম মাহবুব উল আলম বলেছেন-জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে অর্জিত বিজয় ধরে রাখতে জুলাই অঙ্গীকার পূরণ এবং গণভোটের রায় বাস্তবায়নে সরকারের কোনো আগ্রহই দেখা যাচ্ছেনা বরং নানা সাংবিধানিক বিতর্ক তুলে তারা জনরায়কে চরমভাবে অবজ্ঞা করছে। তিনি জুলাই সনদ বাস্তবায়নে আগামী দিনে ছাত্রদের নেতৃত্বে আবারো আন্দোলন করে প্রয়োজনে ফ্যাসিস্ট সরকারের মতো এই সরকারের পতন ঘটানো হবে।সেজন্য ছাত্রদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

বুধবার (১৮মার্চ) ময়মনসিংহের সার্কিট হাউস রোডে জাতীয় ছাত্রচক্তি ময়মনসিংহ মহানগর শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে এনসিপি নেতা এডভোকেট এটিএম মাহবুব উল আলম।

এসময় তিনি বলেন বলেন, জুলাই সনদ ছিল জনগণের অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিতার একটি সুস্পষ্ট রূপরেখা। কিন্তু বর্তমান সরকার সেই অঙ্গীকার বাস্তবায়ন তো করছেইনা, বরং পরিকল্পিতভাবে দলীয়করণের পুরোনো ফ্যাসিবাদের পথেই অগ্রসর হচ্ছে।

জাতীয় ছাত্রশক্তির মহানগর শাখার আহবায়ক সাইফ চৌধুরী , যুগ্ম আহবায়ক বুরহান সুলতানা মুগ্ধ,মুখ্য সংগঠক নিউরনের সার্বিক তত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগর শাখার আহবায়ক নাফিউস সুলতান রুহান,যুবশক্তির মুখ্য সংগঠক দেলোয়ার হোসেন সাদী, সাধারণ সম্পাদক মামুন ফরাজীসহ বৈষম্য বিরোধী আন্দোলন,যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তির ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এটিএম মাহবুব উল আলম অভিযোগ করেন, ইতোমধ্যে সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। পুরোনো কায়দায় দলীয়করণের এক মহাউৎসব শুরু হয়েছে, যা জুলাই-পরবর্তী বাংলাদেশে কেউ প্রত্যাশা করেনি।

তিনি আরও বলেন, আমরা মনে করেছিলাম, এত বড় গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক নেতৃত্ব শিক্ষা নেবে। কিন্তু বাস্তবতা ভিন্ন, পুরোনো ধারা আবারও ফিরে আসছে। তিনি সতর্কবাণী উচ্চারণ করে বলেন, জুলাই সনদের অঙ্গীকার থেকে পিছু হটা মানে জনগণের সঙ্গে চুক্তি ভঙ্গ করা এবং এর দায় সরকারকে অবশ্যই নিতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন গড়ে তোলা ছাড়া সামনে আর কোনো পথ খোলা থাকবে না বলেও তিনি উল্লেখ করেন

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হলে মোনাজাত পরিচালনা করেন এনসিপি নেতা এডভোকেট এটিএম মাহবুব উল আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin