রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোল্ড স্টোরে মা-দকের আ-খড়া, ট্যাপেনটাডলসহ গ্রে-প্তার-৭ আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রে-প্তার আমরা পুলক চ্যাটার্জী মৃ-ত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লা-শ উদ্ধার বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলা হবে শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির পৃথক অভি-যান: মা-দকসহ আ-টক ১, ৬০০ বোতল ভারতীয় সি-রাপ উদ্ধার ডিসি কাজী শহিদুল ইসলামের ম-হানুভবতা ‎পাইকগাছায় ডে-ঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃ-ত্যু ‎পাইকগাছায় পাটের চেয়ে পাটকাঠির চাহিদা বেশি ‎পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

গোদাগাড়ীতে ইফতার ও দো-য়া মাহফিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৫০ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর গোদাগাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং বিএমডিএ-র সাবেক চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে, সোমবার (১৬ মার্চ) গোদাগাড়ী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং গোদাগাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন, “দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার অবদান এবং ব্যারিস্টার আমিনুল হক ও ড, এম আসাদুজ্জামানের দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাদের আদর্শকে বুকে নিয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আন্দোলনে অবিচল রয়েছি। তাদের আত্মার মাগফেরাত কামনায় আজ আমরা একত্রিত হয়েছি।”
বিশেষ অতিথির বক্তব্যে উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, “প্রয়াত নেতৃবৃন্দের দেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে। আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার পাশাপাশি রাজনৈতিক শিষ্টাচার ও জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, “গোদাগাড়ী-তানোরের উন্নয়নে ব্যারিস্টার আমিনুল হক ও ড. আসাদুজ্জামানের অবদান চিরস্মরণীয়। তাদের অভাব আজ প্রতিটি পদে পদে অনুভূত হচ্ছে।”
ইফতারের আগে প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin