শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
হঠাৎ ভারত থেকে ধেয়ে আসা বন্যায় গোদাগাড়ীর মিনি কক্সবাজার পানির নীচে। পদ্মা পড়ের লাখ লাখ মানুষ আ/তঙ্কিত বানারীপাড়া’র চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন সাইদুল ইসলাম পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির

র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ১৫ কেজি গাঁ/জা ও ১৯৫ পিস ইয়া/বাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২৪ Time View

প্রেস বিজ্ঞপ্তি।।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সলঙ্গা থানা এলাকা হতে ১৫ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১৫ মার্চ ২০২৬ খ্রি. রাত্রী ২১.০০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সাহেবগঞ্জ বাজারের উত্তর পাশে পদ্মা ফিলিং স্টেশনের বিপরীত দিকে ঢাকা হতে রংপুর গামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা ও ইয়াবা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং নগদ ৪০৫০/- টাকা জব্দ করা হয়।

২। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ এনামুল হক এনাম(২৩), পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং-দক্ষিণ চয়েশ্রী, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ ০২। রাবিয়া আক্তার রিয়া(২৯), পিতা-মোঃ দ্বীন ইসলাম, সাং-পাকুরিয়া, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন হতে লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল।

৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin