বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ১৫ কেজি গাঁ/জা ও ১৯৫ পিস ইয়া/বাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪২ Time View

প্রেস বিজ্ঞপ্তি।।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সলঙ্গা থানা এলাকা হতে ১৫ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১৫ মার্চ ২০২৬ খ্রি. রাত্রী ২১.০০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সাহেবগঞ্জ বাজারের উত্তর পাশে পদ্মা ফিলিং স্টেশনের বিপরীত দিকে ঢাকা হতে রংপুর গামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা ও ইয়াবা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং নগদ ৪০৫০/- টাকা জব্দ করা হয়।

২। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ এনামুল হক এনাম(২৩), পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং-দক্ষিণ চয়েশ্রী, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ ০২। রাবিয়া আক্তার রিয়া(২৯), পিতা-মোঃ দ্বীন ইসলাম, সাং-পাকুরিয়া, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন হতে লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল।

৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin