শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

রায়গঞ্জ প্রেসক্লাব নবগঠিত কমিটির উদ্যোগে ঈদ উপহার প্রদান  

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩১৩ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি : 
মুসলমানদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির সভাপতি-সম্পাদকের উদ্যোগে প্রেসক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার (পাঞ্জাবি) ও কিছু নগদ অর্থসহ ইফতার প্যাকেট বিতরণ করা হয়। শনিবার (১৪ জুলাই) বাদ আছর রায়গঞ্জ প্রেসক্লাব সংগঠনের অন্যান্য সাংবাদিকদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আলী হায়দার আব্বাসী,সাবেক সভাপতি টি.এম কামরুজ্জামান লাবু,
সাবেক সভাপতি কে.এম রফিকুল ইসলাম রফিক,সাধারণ সম্পাদক গোলাম মোক্তাদীর,সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন তালুকদার (আরাফাত),আতিক মাহমুদ আকাশ, আলহাজ্ব এম.এ হাশিম সরকার,আবু সায়েম,স ম আব্দুস সাত্তার,আব্দুল কুদ্দুস তালুকদার,আব্দুল লতিফ সরকার,এম.এ সালাম,এম শামীমসহ অন্যান্য সদস্যবৃন্দ। সাংবাদিক নেতা আলী হায়দার আব্বাসী,সাধারন সম্পাদক গোলাম মোক্তাদির
মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনের সহকর্মীদের হাতে সামান্য হলেও ঈদ উপহার তুলে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। নবগঠিত সাংবাদিক নেতাদের এমন উদ্যোগ গ্রহন করায় রায়গঞ্জ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা ধন্যবাদসহ তাদের সুস্বাস্থ্য কামনা করেন। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি আর সমৃদ্ধি সবাই এ আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin