সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অ/নুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৬৯ Time View

মোঃমনসুর আলী,​ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

​ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) রুহিয়া ডাকবাংলো হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজাহারুল ইসলাম বাদল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আপেল মাহমুদ এর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এ সময় রুহিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক মানিক, রুহিয়া থানা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আব্দুর রশিদ, থানা বিএনপির , যুগ্ম সম্পাদক মোঃ মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইন্তাজুল হক, রুহিয়া থানা যুবদলের সভাপতি মোঃ আনার আলী ও রুহিয়া থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
​মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ রশিদুল ইসলাম । ইফতার মাহফিলে বক্তারা বলেন, মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। সাংবাদিকদের এই মিলনমেলা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
​অনুষ্ঠানে ইফতারের মেনুতে ছিল ঐতিহ্যবাহী বিভিন্ন পদ ও ফলমূল এবং তেহারি। উপস্থিত সকলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে একসঙ্গে ইফতার সম্পন্ন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin