বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে এমএ মজিদের দা/য়িত্বভার গ্রহন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৩ Time View

ঝিনাইদহ প্রতিনিধি
‎ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ। তিনি বর্তমান জেলা পরিষদের প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের স্থলাভিষিক্ত হলেন। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহম্মেদ রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন। প্রজ্ঞাপন অনুযায়ী এমএ মজিদ আজ ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের অফিসে যেয়ে তার দায়িত্বভার গ্রহন করেন। সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা ও উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে ৪২টি জেলায় জেলা পরিষদ প্রশাসক হিসেবে ৪২ জনকে নিয়োগ দিয়েছে সরকার। জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ে। অনেক এলাকায় স্থানীয় সরকার ব্যবস্থা সচল রাখতে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। সদ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার স্থানীয় সরকার ব্যবস্থায় গতি ফেরাতে নতুন করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। জেলা পরিষদ প্রশাসক হিসেবে অ্যাডভোকেট এমএ মজিদের নিয়োগের বিষয়টি প্রকাশ হলে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীদের অনেকেই নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ও জেলার সার্বিক উন্নয়ন এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত প্রশাসক এমএ মজিদ। অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, জেলা পরিষদের প্রশাসক পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। স্থানীয় সরকার বিভাগ দেশের প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও পরিকল্পনা প্রণয়ন করে থাকে। ঝিনাইদহের রাস্তাঘাট, অবকাঠামো, পরিবেশ-প্রকৃতির সার্বিক উন্নয়ন ও এই জনপদের মানুষের জীবনমান উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সকলের সহযোগিতা ও পরামর্শ চাই। সবাইকে সাথে নিয়ে নতুন এক উন্নত ঝিনাইদহ গড়ে তুলতে চাই।

আতিকুর রহমান
ঝিনাইদহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin