রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোল্ড স্টোরে মা-দকের আ-খড়া, ট্যাপেনটাডলসহ গ্রে-প্তার-৭ আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রে-প্তার আমরা পুলক চ্যাটার্জী মৃ-ত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লা-শ উদ্ধার বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলা হবে শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির পৃথক অভি-যান: মা-দকসহ আ-টক ১, ৬০০ বোতল ভারতীয় সি-রাপ উদ্ধার ডিসি কাজী শহিদুল ইসলামের ম-হানুভবতা ‎পাইকগাছায় ডে-ঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃ-ত্যু ‎পাইকগাছায় পাটের চেয়ে পাটকাঠির চাহিদা বেশি ‎পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

বাকেরগঞ্জে ভরপাশা ঈদ মাঠে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৪৮ Time View

মোঃ সুমন ভূঁইয়া-
বরিশালের বাকেরগঞ্জে পৌরসভার ৮নং ওয়ার্ডের ভরপাশা ঈদ মাঠে মুসুল্লিদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হারুন অর রশিদ সিকদার এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।

শনিবার (১৪ মার্চ) পৌরসভার ৮নং ওয়ার্ডের ভরপাশা ঈদ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলের বক্তব্যে আলহাজ্ব হারুন অর রশিদ সিকদার বলেন, “আগামী পৌরসভা নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচিত হতে পারলে তিনি বাকেরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বৈষম্যহীন মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবেন।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলিম জোমাদ্দার, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মাঝি, পৌর বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন বাবুল গাজী, ভরপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মোল্লা, বিএনপি নেতা বাবুল ফকির, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি লুৎফর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক হারুন মাঝি, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক মেহেদী হাসান বাপ্পি, সমাজসেবক বারেক হাওলাদার, বিএনপি নেতা আনোয়ার জোমাদ্দার প্রমূখ।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ়করণ এবং বিশেষ করে বাকেরগঞ্জ পৌরবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin