সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

পলাশবাড়ী ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি আক্কাস আলী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮৩ Time View

দয়াল ডিসি রায় দিনাজপুর সংবাদদাতা//
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২ নং পলাশবাড়ী ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও তরুণ সমাজের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক জনপ্রিয় আহ্বায়ক ও বীরগঞ্জ উপজেলা যুবদলের ১ নং সদস্য, রাজপথের পরীক্ষিত সৈনিক এবং হাজারো কর্মী গড়ার কারিগর তারুণ্যের আইডল জনাব মো: আক্কাস আলী।

প্রধান অতিথির বক্তব্যে আক্কাস আলী বলেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তিনি সমাজের উন্নয়ন, শান্তি ও ঐক্য বজায় রাখতে তরুণ সমাজকে ইতিবাচক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin