সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

গোদাগাড়ী থানা পুলিশ কর্তৃক চু-রি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধা-র- ২ জন গ্রেফ-তার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮২ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার পুলিশ রাত ১ টা ৪০ মিনিটের সময় কালিয়াঘাটা দাসপাড়া গ্রাম হতে দুইজন চোরকে গ্রেফতার করেছে। চুরি হওয়া স্বর্ণালংকার ১৪ হাজার চৌদ্দ হাজার টাকা উদ্ধার করেছে।

গ্রেফতারকৃত অভিযুক্তি ব্যক্তিরা হলেন মোঃ মুরশেদ আলী আকাশ (২৫), মোসাঃ জয়নব সিফা (২৩)। মোঃ মুরশেদ আলী আকাশ রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কালিয়াঘাটা দাসপাড়া গ্রামের মোঃ মনিরুল ইসলামের পুত্র এবং মোসাঃ জয়নব সিফা একই থানার একই গ্রামের প্রবাসী মোঃ মারুফ আলীর স্ত্রী।

ঘটনাসূত্রে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ মুর্শেদ আলী আকাশ এবং অভিযুক্ত মোসাঃ জয়নব সিফাদ্বয় পরস্পর প্রতিবেশী। অভিযুক্ত মোঃ মুর্শেদ আলী আকাশ পেশায় একজন গাড়ীর হেলপার এবং অভিযুক্ত মোসাঃ জয়নব সিফা বাদির ছেলে প্রবাসী মো: মারুফ আলীর স্ত্রী। অভিযুক্তদ্বয় পাশাপাশি বাড়িতে বসবাস করায় তাদের মধ্যে কথোপকথোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে অভিযুক্তদ্বয় পরিকল্পিতভাবে গত ১৩/০৩/২০২৬ খ্রি. রাত ০৮.০০ ঘটিকার সময় বাদী মোঃ আব্দুল মতিন (৫৮), পিতা-মৃত আব্দুর রাজ্জাক, সাং-বালিয়াঘাটা, ইউনিয়ন-বাসুদেবপুর, থানা-গোদাগাড়ি, জেলা-রাজশাহী ও তার স্ত্রী বাড়ীর পার্শ্বের মসজিদে তারাবির নামাজের জন্য বাড়ির বাহিরে অবস্থানকালে অভিযুক্ত মোঃ মুর্শেদ আলী আকাশ সংগোপনে বাদীর বাড়িতে প্রবেশ করে রাত ০৮.০০ ঘটিকা হতে রাত ০৯.০০ ঘটিকার মধ্যে অভিযুক্ত মোসাঃ জয়নব সিফাসহ বাদীর শয়নকক্ষে থাকা বাক্স ও আলমারী হতে বিভিন্ন ধরনের স্বর্ণের গ্রহনা এবং নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় মোঃ আব্দুল মতিন বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা নং-২১, তারিখ-১৫/০৩/২০২৬ খ্রি., ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে গোদাগাড়ী থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে; গোদাগাড়ী থানাধীন কালিয়াঘাটা দাসপাড়া গ্রাম হতে রাত ০১:৪০ ঘটিকায় দুইজন চোরকে চুরিকৃত স্বর্ণালংকার ও ১,৯৪,০০০/-(এক লক্ষ চুরানব্বই হাজার) টাকার মধ্যে অভিযুক্ত মোঃ মুরর্শেদ আলী আকাশের বসত বাড়ির ছাদের স্টোর রুম হতে ০১ জোড়া স্বর্ণের বালা, ০৩ টি স্বর্ণের চেইন, ০৪ জোড়া কানের দুল, ০৫ টি স্বর্ণের আংটি এবং ০১ জোড়া চাদির নুপুর এবং অভিযুক্ত মোসাঃ জয়নব সিফার নিকট হতে ১৪,০০০/-(চৌদ্দ হাজার) টাকা উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ মুরর্শেদ আলী আকাশ ও মোসাঃ জয়নব সিফাদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin