বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

সুনামগঞ্জের লাল পুরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাংচু-র  একই পরিবারের আহ/ত-৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

‎কেএম শহীদুল সুনামগঞ্জ :
‎সুনামগঞ্জ সদর উপজেলাধীন গৌরারং ইউনিয়নের লালপুর দক্ষিণ হাটি গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ২টি  বাড়িঘরসহ আসবাবপত্র  ভাংচুর এবং একই পরিবারের ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদোর্ষী ও হাসপাতাল সূত্রে জানা যায় ঘটনাটি ঘটে ১৩ই মার্চ রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায়। জানা যায় একই এলাকার পার্শ্ববর্তী বাসিন্দা এরশাদ মিয়া, সবুজ মিয়া, সাদির মিয়া,কবির মিয়া,নাজমুলসহ একটি সঙ্ঘবদ্ধ দল দোলাল মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায় এবং দোলাল মিয়ার বাড়িঘর ভাংচুর করে ঘরের ভিতরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে  দোলাল মিয়াকে এলোপাতাড়ি মারপিট করে হামলাকারীরা। দোলাল মিয়ার চিৎকারে তার স্ত্রী মাহমুদা বেগম মারপিঠের কারন জানতে চাইলে হামলাকারীরা মাহমুদা বেগমকে ঘরের ভিতর হইতে টানা হেচরা করে ঘর থেকে বাহির করে এলোপাতাড়ি ভাবে লাঠি দিয়ে মারপিঠ করে। রাতে এসময় হামলা মাহমুদা বেগমের চোখে গুরুতর রক্তাক্ত জখম হয়।  এসময় দোলাল মিয়ার ভাই  জালাল মিয়া ও আলকাছ বাঁধা দিতে গেলে জালাল মিয়াকে দৌড়ািয়া নিয়াও মারধর করে এবং আলকাছ মিয়াকে রামদা দিয়ে কুপিয়ে মাথায় আঘাত করে এবং জালাল মিয়ার বসতঘরের টিনের বেড়া দাড়ালো দা,রামদা দিয়ে কুপিয়ে চূর্ণ বিচূর্ণ করে হামলাকারীরা । আহতদের চিৎকারে আশপাশের লোকজন এসেও হামলাকারীদের হাত থেকে আহতদের উদ্ধার করতে ব্যর্থ হলে ৯৯৯ লাইনে দোলাল মিয়া কল দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন বলে জানান আহত পরিবার। হামলাকারীদের হুমকির ভয়ে বর্তমানে  আহত পরিবার বাড়িঘর ছাড়া বলেও জানা যায়।
‎এব্যপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin