শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

জয়পুরহাটে ছেলের হাতে বাবা খু-ন, মা বোন গুরুতর আ-হত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৮০ Time View

স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

জয়পুরহাটের কালাই উপজেলার বফল গাড়ি গ্রামে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে। ১৪ মার্চ শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

নিহত আক্কাস আলী (৫৫) বফল গাড়ি গ্রামের বাসিন্দা এবং তার ছেলে অভিযুক্ত গোলাপ হোসেন (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার পর গোয়ালে গরুর খাবার দেওয়াকে কেন্দ্র করে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গোলাপ তার বাবা আক্কাস আলীর ওপর কাঠ দিয়ে মারধর শুরু করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় গোলাপের মা ও বোন বাধা দিতে গেলে তারাও আহত হন।

পরে স্থানীয়রা আক্কাস আলীকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মা ও মেয়ে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

কালাই থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ছেলে গোলাপের হামলায় বাবার মৃত্যুর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত গোলাপ হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin