বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Title :
উৎসাহ উদ্দীপনায় পঞ্চগড়ে আ/ইনগত সহায়তা দিবস পালিত পঞ্চগড়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যা-ম্পেইন শুরু পাইকগাছায় জাতীয় আইনগত স-হায়তা দিবস পালিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ-যাপন মা/দকের অ/ভিযানে স/ন্ত্রাসী হামলায় কিশোরগঞ্জে ওসি ও সাংবাদিকসহ ৩০জন আহ-ত লালমনিরহাটে শুভ উদ্বোধন ৪৭ তম বিজ্ঞান ও প্রযু/ক্তি সপ্তাহ উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ১২শ’ লিটার ডিজেল জ/ব্দ ময়মনসিংহ সদরের নবাগত ইউএনও আরিফুল ইসলামের যো/গদান আসন্ন রামপাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প-দপ্রার্থী হবেন মোহাম্মদ হোসেন পুস্তি ময়মনসিংহে জাতীয় আ/ইনগত সহায়তা দিবস উদযাপন

শ্রমিকদের অধিকার ও ইসলামী শ্রমনীতির ওপর গুরুত্বারোপ,ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৪ Time View

মোঃ শহিদুল ইসলাম।।
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন সিটি কর্পোরেশন মার্কেট এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইপিজেড থানা শাখার উদ্যোগে শ্রমিক ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলা এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইপিজেড থানা সিটি কর্পোরেশন মার্কেট ওয়ার্ড সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইপিজেড থানা সভাপতি জনাব শহিদুল ইসলাম।

বক্তারা বলেন, ইসলাম শ্রমিক ও মালিকের মধ্যে ন্যায়ভিত্তিক সম্পর্ক প্রতিষ্ঠার শিক্ষা দেয়। ইসলামী শ্রমনীতির যথাযথ বাস্তবায়ন হলে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি সমাজে ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব।

তারা আরও বলেন, শ্রমিকদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি জোরদারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ইফতার মাহফিলে স্থানীয় শ্রমিক নেতা, ব্যবসায়ী, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin