রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোল্ড স্টোরে মা-দকের আ-খড়া, ট্যাপেনটাডলসহ গ্রে-প্তার-৭ আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রে-প্তার আমরা পুলক চ্যাটার্জী মৃ-ত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লা-শ উদ্ধার বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলা হবে শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির পৃথক অভি-যান: মা-দকসহ আ-টক ১, ৬০০ বোতল ভারতীয় সি-রাপ উদ্ধার ডিসি কাজী শহিদুল ইসলামের ম-হানুভবতা ‎পাইকগাছায় ডে-ঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃ-ত্যু ‎পাইকগাছায় পাটের চেয়ে পাটকাঠির চাহিদা বেশি ‎পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইফতার ও আ-লোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৩৬ Time View

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ ।।

মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য, ধর্মীয় মূল্যবোধ এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আইনুন নাহার, বিদ্যালয়ের জমিদাতা আব্দুল বাতেন ভুঁইয়া, এলাকার কৃতি সন্তান ও ভূমি অফিসের কর্মকর্তা মোহাম্মদ মিজান সরদার, রামপাল কলেজের প্রভাষক ইলিয়াস হোসাইন, কৃতি ছাত্র মোহাম্মদ শিপু আহমেদ এবং নৈর পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তানজির মোল্লা। বিশেষ অতিথি হিসেবে মোঃ মিজান সরদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আদব-কায়দা, ভালো করে পড়াশোনা, মা-বাবার কথা মত চলা, শিক্ষকের কথা মত চলা ইত্যাদি বিষয়ে উপদেশ প্রদান করেন।

বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করেন। আলোচনা সভায় উত্তর কেওয়ার গ্রামের মসজিদের ইমাম সাহেব মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে আন্তরিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin