
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ফ্রেন্ডস এসোসিয়েশন এসএসসি-৯৫ ব্যাচের দোয়া, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে দোয়া, ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডস এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. রুহুল আমিন সরকারের সভাপতিত্বে ইফতার পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম, ফ্রেন্ডস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাবুল আহমেদ, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহবায়ক মো. আব্দুল মান্নান আকন্দ, ফ্রেন্ডস এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. আনিছুর রহমান রাজু, সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফুল মিয়া, সদস্য মো. আলমগীর হোসেন, উপদেষ্টা মো. আব্দুল খালেক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন মাওলানা মো. রফিকুল ইসলাম। পরে উপজেলা ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কমপক্ষে ২০০ জন অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন অতিথিবৃন্দ।