বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

সুজানগরে গোয়াল ঘর থেকে হাজার লিটার পেট্রোল ও অকটেন উ-দ্ধার, ব্যবসায়ীকে জ/রিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৬৬ Time View

সুজানগর (পাবনা) প্রতিনিধি:পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়ায় একটি বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকালে চিনাখড়া বাজারের ‘খান এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী সন্টু হোসেনের বাড়ি থেকে এই তেল উদ্ধার করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিনাখড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে দোকান মালিক দোকান বন্ধ করে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে দোকানের পেছনে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে বাড়ির গোয়ালঘরে মজুদ করে রাখা প্রায় দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন খুঁজে পায় আভিযানিক দল।

অভিযানে নেতৃত্ব দেওয়া পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, উদ্ধারকৃত তেলগুলো তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করে দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ মজুদের অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মাহমুদ হাসান রনি আরও জানান, একই দিনে আতাইকুলা ও চিনাখড়াসহ মোট চারটি বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin