রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুসিকের নতুন প্রশাসক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১২৮ Time View

মোঃ তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে:
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন জারির পর দুপুরে তিনি জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁর সঙ্গে নবনিযুক্ত আরও চারটি সিটি করপোরেশনের (বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর) প্রশাসকরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী জনস্বার্থে এ নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মেয়রের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও নিয়মিত দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক তিনি নির্ধারিত সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী নবনিযুক্ত প্রশাসকদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নাগরিক সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউসুফ মোল্লা টিপু বলেন,
“মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি। আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। আমি কুমিল্লা নগরীর উন্নয়ন ও নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। দীর্ঘদিন ধরে থমকে থাকা উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করে আসছিলেন। শনিবার একযোগে পাঁচটি সিটি করপোরেশনে বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থায় রাজনৈতিক নেতৃত্বের অংশগ্রহণ নিশ্চিত করল সরকার।
এদিকে ইউসুফ মোল্লা টিপুকে প্রশাসক হিসেবে নিয়োগের খবরে কুমিল্লা নগরীর কান্দিরপাড়সহ বিভিন্ন এলাকায় বিএনপির নেতা–কর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। তারা আশা প্রকাশ করেন, অভিজ্ঞ এই রাজনৈতিক নেতার নেতৃত্বে কুমিল্লা আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin