শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অ-ভিযানে ৪ জন ডা-কাত দলের সদস্যকে গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২০৯ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানাধীন পল্লিবিদ্যুৎ এলাকা থেকে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (১৪ মার্চ ২০২৬) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে চার জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। এসময় এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানের সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযানে অংশ নেন।

গ্রেফতারকৃতরা হলেন-আমিনুর রহমান (২৬), পিতা আলী আশরাফ, সাং কান্দিকুল, থানা ধামরাই, জেলা ঢাকা, মোঃ রায়হান পারভেজ (৩৮), পিতা মৃত হাফিজার, সাং কলশা রদ বাড়ি, থানা আদমদীঘি, জেলা বগুড়া, বর্তমানে আশুলিয়ার বাদাইল এলাকার ভাড়াটিয়া; মোঃ আজগর আলী আকন্দ (৩৭), পিতা মৃত মজিবর আকন্দ, সাং জামতৈল, থানা কামারখন্দ, জেলা সিরাজগঞ্জ, বর্তমানে ভাদাইল এলাকার ভাড়াটিয়া ও মোঃ কাজল (২৩), পিতা জাহিদুল ইসলাম, সাং হরিরামপুর, থানা পীরগাছা, জেলা রংপুর, বর্তমানে আশুলিয়ার শুটিংবাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৩টি বড় ধারালো ছুরি এবং ২টি সুইচ গিয়ারসহ মোট ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশ জানায়, পিসিপিআর পর্যালোচনায় গ্রেফতারকৃতদের মধ্যে ৩ নম্বর আসামি মোঃ আজগর আলী আকন্দের বিরুদ্ধে পূর্বে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা (নং-৫৪, তারিখ-১৪ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin