
দয়াল ডিসি রায়।। দিনাজপুর সংবাদদাতা:
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টু খান।
তরুণ ও উদ্যমী এই ছেলে দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন। অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে অংশগ্রহণ এবং এলাকার সার্বিক উন্নয়নে তার আন্তরিক প্রচেষ্টা স্থানীয়দের মাঝে তাকে একটি পরিচিত ও জনপ্রিয় মুখে পরিণত করেছে।
এলাকাবাসীর সাথে নিয়মিত মতবিনিময় ও কুশল বিনিময়ের মাধ্যমে তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন। অনেকেই মনে করছেন, একজন তরুণ ও কর্মঠ প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করলে ৯ নং ওয়ার্ডের উন্নয়নে নতুন গতি আসতে পারে।
মোহাম্মদ মিন্টু খান বলেন,
“আমি একজন তরুণ হিসেবে সব সময় চাই আমার এলাকার মানুষের পাশে থাকতে। এলাকাবাসী যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেন, তাহলে ৯ নং ওয়ার্ডকে একটি সুন্দর, উন্নত ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।”
স্থানীয়দের প্রত্যাশা, সততা, পরিশ্রম ও তরুণ নেতৃত্বের শক্তি দিয়ে মোহাম্মদ মিন্টু খান আগামী দিনে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।