বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

গোপালগঞ্জে পূর্ব শ-ত্রুতার জেরে এক কলেজ শিক্ষার্থীকে হ-ত্যা চেষ্টা, হা-মলা ও লু-টপাটের অ-ভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক কলেজ শিক্ষার্থীকে হত্যা চেষ্টা, হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ ঘটনাটি ঘটেছে গত বুধবার (১১ মার্চ) সকাল আনুমানিক ৯ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায়। আহত ও ক্ষতিগ্রস্ত ওই শিক্ষার্থীর নাম মিতু বিশ্বাস (১৯), সে হরিদাসপুর হিন্দুপাড়া এলাকার অটো ভ্যান চালক মিলন বিশ্বাসের ছোট মেয়ে। ভিকটিম মিতু বিশ্বাস গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের একজন শিক্ষার্থী এবং চলতি ২০২৬ সালের এইচ.এস.সি পরীক্ষার্থী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ জেলা ইউনিটের একজন সক্রিয় স্বেচ্ছাসেবী কর্মী বলে জানা গেছে।

পরে এ সংক্রান্তে ভিকটিমের বাবা মিলন বিশ্বাস (৫৮) নিজে বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় উক্ত ঘটনায় জড়িত সন্দেহে প্রতিপক্ষের ১। তন্ময় বিশ্বাস (২০), পিতা- তপন বিশ্বাস, ২। মুক্তি বিশ্বাস (৪৫), স্বামী – তপন বিশ্বাস ও ৩। তপন বিশ্বাস (৫৫), পিতা মৃত- কালিপদ বিশ্বাস, সর্ব সাং- হরিদাসপুর ইউনিয়নের হিন্দুপাড়া, থানা ও জেলা গোপালগঞ্জ -এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই শিক্ষার্থীর গরিব ও অসহায় ভ্যান চালক বাবা মিলন বিশ্বাস গণমাধ্যমকর্মীদের জানান, আমরা নিতান্তই গরিব, অসহায় ও নিরীহ প্রকৃতির লোক। তারা আমার ছোট মেয়েকে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে আমার মেয়ের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং এ ব্যাপারে থানায় বা কাউকে জানালে আমাদেরকে খুন করে লাশ ঘুম করার পহুমকি দিয়ে চলে যায়। এদিকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর আমাদের বাড়িতে তদন্তের জন্য থানা থেকে পুলিশ স্যারেরা এসেছিলো কিন্তু কার্যত তেমন কোন পদক্ষেপ তারা নেননি। এদিকে অভিযুক্তদের এক আত্মীয় পুলিশের এএসআই এবং অপর আরেকজন সেনাবাহিনীতে চাকুরী করেনক্ষ বলে অভিযুক্তরা জানান। তাদের প্রভাবে ন্যায়বিচার না পাওয়ার শঙ্কা প্রকাশ করেন তিনি একই সাথে পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি ও ন্যায়বিচার পাওয়ার আকাঙ্ক্ষা জানিয়ে তিনি গোপালগঞ্জের ডিসি ও এসপি মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে ওই এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান অভিযুক্ত তন্ময় বিশ্বাস এলাকার একজন বখাটে ও নেশাখোর। অপরদিকে মিলন বিশ্বাস একজন অসহায় ও নিরীহ অটো ভ্যান চালক। দোষীদের শাস্তি হোক এটা আমরাও চাই।

এদিকে ভিকটিম মিতু বিশ্বাস সম্পর্কে জানতে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনি ট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাসের নিকট জানতে চাইলে তিনি বলেন, মিতু বিশ্বাস একজন নম্র, ভদ্র ও
পরোপকারী স্বেচ্ছাসেবী কর্মী। সে এর আগেও একাধিকবার নিঃস্বার্থভাবে নিজের শরীরের রক্ত দিয়ে মুমূর্ষ রোগীদের জীবন বাঁচিয়েছে। তাকে হত্যার চেষ্টা শুনে আমরা খুবই মর্মাহত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি হোক এটাই আমার প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin