বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

গাজীপুরে মানবতার কল্যানে আমরা -বাংলাদেশ এর উদ্যোগে ইফতার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫২ Time View

গাজীপুর প্রতিনিধি।।
অসহায় মানুষের পাশে আমরা” স্লোগানকে ধারণ করে, তথা গাজীপুরে বাংলাবাজারে শতাধিক যুবক সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করার উদ্দেশ্যে গত ২০২৪ সালে গড়ে তুলেন মানবতার কল্যাণে আমরা- বাংলাদেশ নামে মানব সেবামূলক সংগঠন, মূলত ২০২৪ সাল হতেই নানাবিধ সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন সংগঠনটি। উল্লেখ্যযোগ্য কর্মকান্ডের মধ্যে গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের আর্থিক সহায়তা, হতদরিদ্র, অসুস্থ রোগীর চিকিৎসা সেবা, অস্বচ্ছল পরিবারের কন্যা দায়গ্রস্ত পিতাকে কন্যার বিবাহে সহায়তা, বিধবা মা’দের সাহায্য সহায়তা, ঈদে গরীব পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও রমজান মাসে ইফতার বিতরণসহ জাতীয় দিবস গুলোতে নানাবিধ সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকেন।

তারই ধারাবাহিকতায় এই বছরও পবিত্র মাহে রমজান উপলক্ষে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে (১৩ মার্চ) শুক্রবার গাজীপুর সদর উপজেলার নয়া পাড়া গ্রাম ও গাজীপুর সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডে দেড় শতাধিক ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করা হয়।

এসময় সংগঠনের সদস্য সচিব নাসিম উদ্দিন শেখ এর সন্চালনায়, প্রধান অতিথি ছিলেন সংগঠনের
উপদেষ্টা,মোঃ রমজান আলী, এসময় উক্ত অনুষ্ঠানের নেতৃত্বে দেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ইয়াসিন ইসলাম জনি। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা রঞ্জিত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কল্যাণের শপথ সংগঠন- বাংলাদেশ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইব্রাহীম হোসাইন দূর্জয়।
কল্যাণের শপথ সংগঠন -বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুজন মিয়া।

এসময় সার্বিক সহযোগীতায় আরো ছিলেন, ইঞ্জি: তারেক সিদ্দিক, মো: আজিজুল হক,মোঃ হৃদয় মিয়া, মোঃ আক্তার মিয়া সিয়াম,সামিউল,আল মুবিন ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin