শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

সলঙ্গায় বি/ধবা নারীর ঘরে ব্যবসায়ী আ/টক : ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২২০ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় এক বিধবা নারীর ঘরে স্থানীয়দের হাতে আপত্তিকর অবস্থায় আটক হওয়া এক ব্যবসায়ীকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা ও নিন্দার ঝড় ।তবে একটি স্বার্থান্বেষী মহল ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহের অপতৎপরে লিপ্ত আছে।
স্থানীয় সূত্রে জানা যায়,সলঙ্গা বাজারের এভার গ্রীণ দই-মিষ্টি ঘরের মালিক কামরুল ইসলাম (কাঞ্চন) আগে হাটিকুমরুল হানিফ হাইওয়ে হোটেলের মালিক ছিলেন।তিনি সলঙ্গা বাজারের ব্যবসায়ী লুৎফর রহমান ওরফে লতিফের দোতলা বাসায় ভাড়া থাকতেন।এ সময় বাসার মালিক লতিফের স্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় বলে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন চলছিল।
কিছুদিন আগে লুৎফর রহমান (লতিফ) হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলে ওই নারী অধিকাংশ সময় বাবার বাড়ি বড়গোজা গ্রামে বসবাস করতে শুরু করেন।তবে স্থানীয়দের অভিযোগ, এরপরও গোপনে সেখানে যাতায়াত করতেন কাঞ্চন।
গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে বড়গোজা গ্রামে বাবার বাড়ির একটি ঘরে ওই নারী ও কাঞ্চনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাদের আটক করেন।পরে ক্ষুব্ধ জনতা কাঞ্চনকে গণধোলাই দিয়ে আটকে রাখে এবং ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে।স্থানীয়দের দাবি,পুলিশের রহস্যজনক ভূমিকায় কাঞ্চন পরে মুক্তি পান।পরবর্তীতে ঘটনাটি ভিন্ন খাতে নিতে কয়েকজন স্থানীয়দের বিরুদ্ধে লতিফের স্ত্রীর গহনা চুরির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও নিন্দার ঝড় বইছে এবং অভিনব কায়দার মিথ্যা মামলাটি সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin