
স্টাফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ময়মনসিংহে এক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৪টায় ময়মনসিংহ সার্কিট হাউজের দক্ষিণপ্বাশে অবস্থিত জিমনেসিয়ামের পেছনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এই ইফতার মাহফিলের দলের বিভাগীয়,জেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও আমন্ত্রিত অতিথরা উপস্থিতিতে ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আতিকুল ইসলাম সরকার। এরপর সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরেন এবং সমাজে ন্যায়, মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠার আহ্বান জানান।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, বিরোধী দলীয় চিফ হুইপ ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন- রমজান আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য ও সংযমের শিক্ষা দেয়। এই পবিত্র মাস আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজে ন্যায় ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা জোগায়। জাতীয় নাগরিক পার্টি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্বাস হোসেন এমপি ও দলের সদস্য সচিব, নাসিরুদ্দিন পাটোয়ারী মুখ্য সমন্বয়ক, ড. আতিক মুজাহিদ এমপি ও যুগ্ম আহ্বায়ক, মোঃ মাজহার কবির আহ্বায়ক, জাতীয় শ্রমিক শক্তি, লুৎফর রহমান যুগ্ম সদস্য সচিব, আশেকীন আলম রঞ্জন যুগ্ম সদস্য সচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ডা. জাহিদুল ইসলাম সদস্য সচিব, জাতীয় যুব শক্তি, জাহিদ আহসান সভাপতি, জাতীয় ছাত্র শক্তি এবং তানহা শান্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় শ্রমিক শক্তি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপি জেলা সমন্বয় কমিটির সদস্য এটিএম মাহবুবুল আলম। এছাড়াও আঞ্চলিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট মাহবুবুল আলম, জামালপুর থেকে আগত শায়খ আল মামুন এবং শেরপুর থেকে আগত ইঞ্জিনিয়ার লিখন মিয়া।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস কেবল আত্মসংযমের মাস নয়, বরং এটি সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করারও একটি গুরুত্বপূর্ণ সময়। তারা সবাইকে ভেদাভেদ ভুলে দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একসাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইঞ্জিনিয়ার আবুল বাশার। মোনাজাতে দেশবাসীর সুখ-শান্তি, উন্নতি এবং পবিত্র মাহে রমজানের বরকত কামনা করা হয়।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও কর্মীরা পবিত্র রমজানের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকল অতিথি ও নেতাকর্মীরা একসাথে ইফতার গ্রহণ করেন, যা পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও গভীর করে তোলে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন
এনসিপি ময়মনসিংহের অন্যতম সংগঠক মো: ইকরাম এলাহী খান সাজ, মাহমুদুল হাসান সোহেল, মো: মোজাম্মেল হক, মোকাররম আদনান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগরে আহবায়ক ওলি উল্লাহ, মেহেদী হাসান সিয়ামসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।