
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই প্রস্তুতি সভা।
এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুত্তি সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, তানোর থানার অফিসার ইনচার্জের(ওসি) প্রতিনিধি সেকেন্ড অফিসার এসআই মাসুদ রানা, উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা প্রকৌশলী নুর নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা আমীর হামজা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, সমাজ সেবা কর্মকর্তা সাদিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনসুর রহমান, বিএমডিএর সহকারী প্রকৌশলী জামিনুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান, নির্বাচন কর্মকর্তা সুস্মিত রায়, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, আনসার ভিডিবি কর্মকর্তা মোস্তাকিমা ও প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলামপ্রমুখ।এছাড়াও
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।