বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

নড়াইলে ট্রেনে কা/টা পড়ে একজন নিহত ও সেহরিতে খাবারের সময় গলায় ভাত আ/টকে কৃষকের মৃ/ত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪৭ Time View

উজ্জ্বল য়ার, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত ও সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু।
নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
উজ্জ্বল য়ার, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের তামজেল হোসেনের ছেলে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া বাড়ির পাশে রেল লাইনের পাশে ছাগল বাঁধতে যান। ছাগল বাধার পর ছাগলটি দৌড়ে রেললাইনের উপর চলে গেলে তিনি ছাগলের দড়ি ধরে টেনে আনতে যান। একই সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসে৷ খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল নিহতের বাড়িতে যায়।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি রেলের জায়গায় হওয়ায় রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

অপরদিকে নড়াইলের লোহাগড়া উপজেলায় সেহরিতে খাওয়ার সময় গলায় ভাত বেঁধে কোবাদ হোসেন কাবুল (৫৭) নামে কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর রাত সাড়ে ৪ টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের এগারোনলী গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শেখ তসির উদ্দিনের ছেলে। লাহুড়িয়া ইউনিয়নের এগারোনলী গ্রামের সমাজসেবক জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজন ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের ন্যায় কোবাদ হোসেন কাবুল রোজা রাখার উদ্দেশ্যে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে সেহরিতে ভাত খাচ্ছিলেন। খাওয়ার এক পর্যায়ে হঠাৎ করে তার খাদ্যনালিতে ভাত আটকে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিন বাদ জোহর লাহুড়িয়ার তৈলক্ষণপাড়া গোরস্তান মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উজ্জ্বল য়ার, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin