শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :-
কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি রাজশাহীতে সাবেক মেয়রসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রে-ফতার হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে মহেশপুরে শহীদ রফিকুল ইসলাম সবের ২৮তম শা-হাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মর-ণসভা ও প্র-তিবাদ সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জে অজ্ঞাত চো-র চক্রের বি-রুদ্ধে রাতের আঁধারে বিষ প্রয়োগে ঘের থেকে মাছ চু-রির অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫০৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে রাতের আঁধারে বিষ প্রয়োগে একটি মাছের ঘের থেকে প্রায় লক্ষাধিক টাকার চিংড়ি ও দেশীয় প্রজাতির সাদা মাছ চুরি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে অজ্ঞাত চোর চক্রের বিরুদ্ধে।

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরপাড়া গ্রামে ৩৫ শতক জায়গা নিয়ে গঠিত সাগর মীরের ঘের থেকে গত বুধবার (১১ মার্চ) রাতের যেকোনো সময়ে মাছ চুরির এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মাছ চুরির ঘটনাটি প্রথমে জানতে না পারলেও সাগর মীরের মা হালিমা বেগম (৫০) পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে যখন মাছের খাবার দিতে ঘেরের পাড়ে আসেন তখন তিনি অল্প সংখ্যক ছোট ও মাঝারি আকৃতির মরা মাছ ভাসতে দেখে নিশ্চিত হন যে তাদের ঘেরের মাছ চুরি হয়ে গেছে।

এই ঘটনায় ঢাকায় বসবাসরত ভুক্তভোগী সাগর মীরের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, আমি ঢাকায় ছোট্ট একটি চাকুরী করে পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টে জীবন জীবিকা নির্বাহ করে চলেছি। পরে সংসারের অভাব অনটন ঘোচাতে ধার-দেনা করে অল্প কিছু জায়গা কিনে ঘের করে গলদা চিংড়ি মাছ ও সাদা মাছের চাষ করি এই লক্ষ্যে যে, সেখান থেকে আমিষের ঘাটতি পূরণ হওয়ার পরেও অতিরিক্ত মাছ বাজারে বিক্রি করে সংসারের কিছুটা অভাব-অনটন লাঘব হবে। কিন্তু কে জানতো যে, অজ্ঞাত চোর চক্র আমার এত বড় ক্ষতি করবে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমাদের রঘুনাথপুর ইউনিয়নে আর না ঘটে।

পরে মাছ চুরির এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘের মালিক সাগর মীরের মা শুক্রবার (১৩ মার্চ) ঞগোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin